হোম > রাজনীতি

কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেছেন।

রোববার বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে যায় এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করেন।

এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ