হোম > রাজনীতি

৫ আগস্টের পরও নগদ অর্থ বেড়েছে জিএম কাদেরের

আতিকুর রহমান নগরী

দুই বছর আগের তুলনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ বাড়লেও কমেছে স্ত্রীর। কৃষিজমি না থাকলেও নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট এবং ঢাকায় রয়েছে বাড়ি, যার বর্তমান মূল্য দুই কোটি টাকার ঊর্ধ্বে।

এছাড়া কাদের যে গাড়ি ব্যবহার করেন, তার দাম ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। আর স্ত্রী চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে।

তিনি পেশা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতিবিদ হিসেবে। আর স্ত্রী শেরীফা কাদেরের পেশা উল্লেখ করা হয়েছে সংগীত শিল্পী ও ব্যবসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা।

দুই বছর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নগদ টাকার পরিমাণ ছিল ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। দুই বছর আগে স্ত্রী শেরীফা কাদেরের নগদ টাকার পরিমাণ ছিল ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। তবে এবার কমে গিয়ে হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার ৯৩৮ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় গাড়ির যে দাম উল্লেখ করেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় ওই দাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কৃষি, বাড়িভাড়া, ব্যবসা থেকে আয় নেই। তবে বিরোধীদলীয় নেতা হিসেবে পাওয়া ভাতা থেকে দুই লাখ ১০ হাজার টাকা, শেয়ার/ সঞ্চয়পত্র/ ব্যাংক জামানত থেকে নিজের এক লাখ ৯০ হাজার ও স্ত্রীর ৭৯ হাজার ৭৪১ টাকা এবং স্ত্রীর ব্যবসা থেকে ছয় লাখ টাকা আয় দেখানো হয়েছে।

নিজ নামে সঞ্চয়পত্র/ ফিক্সড ডিপোজিট রয়েছে ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৩৬৮ টাকা।

জি এম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য এক কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য এক কোটি ৭২ লাখ টাকা। তাঁর লালমনিরহাট ও ঢাকার বাড়ির মূল্য এক কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর ঢাকার বাড়ির মূল্য ৭০ লাখ টাকা।

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সেনা মোতায়েনের দাবি

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাভারের সেই মহিলা মাদ্রাসা পরিদর্শন, শাস্তি নিশ্চিতে ভূমিকার আশ্বাস কওমি আলেমদের

আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে