হোম > রাজনীতি

একদলের হাতে জিম্মি থাকলে জনগণের মালিকানা নিশ্চিত হয় না: স্বপন

স্টাফ রিপোর্টার

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয় না।

রোববার সকালে সিরাজুল আলম খানের ২য় প্রয়াণ দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিরঙ্কুশ ক্ষমতার রাজনীতি আমাদের রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ইচ্ছা—সবকিছুই যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের চিন্তার ধরণ ও রাষ্ট্রের ধরণ বদলাতে হবে। তার জন্য আজ প্রয়োজন ‘অংশীদারিত্বের গণতন্ত্র’—প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা।

আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভায় আলোচনা করেন, নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক নুর রহমান,সহ-সভাপতি আলা উদ্দিন,শহীদুল ইসলাম খোকন প্রমুখ।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি