হোম > রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ছবি শেয়ার করে যা বললেন বিএনপি নেতা অসীম

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের নামাজে জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ অনেকেই।

জানাজা নামাজ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক নেতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের সাথেও সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের চারটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে অসীম লেখেন, Amere-E-Jama’at, Dr. Shafiqur Rahman doesn’t forget to greet. (আমিরে জামায়াত ড. শফিকুর রহমান শুভেচ্ছা জানাতে ভুলেন না)

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও। বিএনপি নেতা অসীম তার ছবিও শেয়ার করেছেন।

রোববার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গুলশান আজাদ মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

বিএনপি নায়ক হতে পারতো কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য