হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনকে রেখেই আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় আসন সমঝোতায় ইসলামী আন্দোলনকে রেখেই চূড়ান্ত করা হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এসব কথা জানান।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওই বৈঠকে ইসলামী আন্দোলনের কেউ উপস্থিত ছিলেন না।

মামুনুল হক আরো বলেন, ‘আমরা ১০টি দলের নেতারা এই বৈঠকে উপস্থিত হয়েছিলাম। বৈঠক চলাকালে ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও কথা হয়েছে। আশা করছি রাত ৮টায় আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত বক্তব্য ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে পারব।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের সঙ্গে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবে একসঙ্গেই সামনে অগ্রসর হতে পারব ইনশাআল্লাহ।’

আসন সমঝোতা শেষ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। তবে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেশন করেই চূড়ান্ত ঘোষণা দিতে পারব বলে আশা করছি।’

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। আলাপ-আলোচনায় কিছুটা মতভিন্নতা হচ্ছে, সেটাকে ঝামেলা বলা যায় না।’ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত