হোম > রাজনীতি

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন আ স ম রব

বিশেষ প্রতিনিধি

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৭ যোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা করেছেন।

ব্যাংক সফরে আ স ম আবদুর রবের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব এবং ব্যক্তিগত সরকারি সাইফুল ইসলাম।

জানা যায়, আ স ম আবদুর রব দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তিনি ডায়াবেটিস, পারকিনসন, ইউরোলজি, হার্টের সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে দলীয় প্রোগ্রামসহ কোনো সভা সমাবেশে প্রায় অনেকদিন অংশ নিতে পারছেন না।

এই অবস্থায় ব্যাংককের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা নেওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন আ স ম রবের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম। চিকিৎসা শেষ করে আগামী ১৫ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রবের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন