হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা বিশেষজ্ঞ টিম

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. চি জিয়াংফাং-এর নেতৃত্বে টিমটি বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন।

এর আগে, চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরবর্তীতে আরো চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস