হোম > রাজনীতি

মাইলস্টোনে নিহতদের পরিবার ২০ লাখ আহতরা ৫ লাখ টাকা পাবেন

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের এককালীন ২০ লাখ টাকা এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া আহতদের বিনামূল্যে চিকিৎসা অব্যহত রাখা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মাইলস্টোনে যারা মারা গেছেন তাদের ২০ লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলটসহ ৩৬ জন মারা যান। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন