হোম > রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাতি-ঘোড়া

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাতি ও ঘোড়া নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা ব্যান্ডপার্টির তালে-তালে মুখে মুখে নানা ধরনের স্লোগান উচ্চারণ করেন।

পরে নজিপুর পাবলিক মাঠ ও বাসস্ট্যান্ডে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির নেতা দেওয়ান ফেরদৌস হাসান ও আমজাদ হোসেন, নজিপুর পৌর বিএনপি নেতা এম.আর মোস্তফা, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরীও উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী সুলতানা। প্রায় ১০ হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা ও সমাবেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ও আলোচিত হয়।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক