হোম > রাজনীতি

আল্লাহর নির্দেশের আলোকে জুলুম-নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই

ফেসবুক পোস্টে শিবির সভাপতি

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা আল্লাহর নির্দেশের আলোকেই এই জমিনে মানবসৃষ্ট সকল জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। এরপর ভ্রাতৃত্ব ও ন্যায় সমৃদ্ধ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা লেখেন। আমার দেশ পাঠকদের জন্য তার ওই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো-

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ স্লোগান সর্বস্ব কিংবা ইস্যুভিত্তিক কোন সাময়িক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গঠিত হয়নি। বরং নবী-রাসূলগণ পৃথিবীর মানুষকে যে মহান সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করতে চায়।

ছাত্রশিবির একটি দ্বীনি প্রতিষ্ঠান। আখিরাতের নাযাতকে আমরা চূড়ান্ত গন্তব্য হিসেবে ঠিক করেছি। জাগতিক সফলতা কিংবা পার্থিব মোহ আমাদের চূড়ান্ত কাম্য নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

আমাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে ‘আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।’

জীবনের প্রতিটি দিকে আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলা একজন মুসলিমের জন্য আবশ্যক। আমরা আল্লাহর নির্দেশের আলোকেই এই জমিনে মানবসৃষ্ট সকল জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। এরপর ভ্রাতৃত্ব ও ন্যায় সমৃদ্ধ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

এখন প্রশ্ন জাগে এমন একটি সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? হ্যাঁ এর জন্য প্রয়োজন কিছু সৎ, দক্ষ ও সত্যিকার দেশপ্রেমিক মানুষ। সেই মানুষ তৈরির ভিশনে আপ্রাণ কাজ করে যাচ্ছে শিবির। এই স্বপ্নের পথচলায় মহান রব কবুল করলে আমরা হয়ত একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

হাফেজদের হাতে সমকামিতার বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি