হোম > রাজনীতি

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, নিশ্চিত করলেন ফখরুল

স্টাফ রিপোর্টার

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী ১৩ জুন সাক্ষাত হবে।

মঙ্গলবার গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

এর আগে কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান। ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই স্থানীয় সময় সকালে তাদের সাক্ষাৎ হবে।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

যারা সংস্কার চেয়েছে, প্রতিফলন না দেখলে তারা রাজপথে নেমে আসবে

মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে

সরকারের উদাসীনতায় হাম পরিস্থিতির অবনতি: সেলিম উদ্দিন

‘দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে’

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকারের আমলেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শেষ করতে হবে