হোম > রাজনীতি

চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ডান পায়ে ডায়াবেটিস জনিত নেক্রোটাইজিং ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে প্রথমে বারডেম হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন নাজিম উদ্দিন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান এবং চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় পুনরায় দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলামের অধীনে ভর্তি হন।

তার চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার হাঁটুর উপরের অংশ পর্যন্ত এম্পুটেশনসহ তিনটি সফল অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, তিনি গত ২৯ সেপ্টেম্বর আশংকাজনক অবস্থায় ভাস্কুলার সার্জারী বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। তখন তিনি তার অন্যান্য রোগের সাথে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন।

পরবর্তীতে তার শরীরে অ্যালবুমিন কমে যায়, রক্তে লবণের তারতম্যসহ নানান জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

চিকিৎসার প্রথম থেকেই তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ডা. রফিক।নাজিমউদ্দিন ও তার পরিবার তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান