হোম > রাজনীতি

দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে যাবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। যাওয়ার পথে সংক্ষিপ্ত গণসবর্ধনায় যোগ দিবেন তিনি।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে এয়ারপোর্টে অনেক জনসমাগম হতে পারে। এই জন্য জন ভোগান্তির কথা মাথায় রেখে তিনি ছুটির দিনকে বেছে নিয়েছেন। তারপর যেটুকু ভোগান্তি হতে পারে তার জন্য দু:খপ্রকাশ করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বিমান বন্দর থেকে প্রথমে তিনশো ফিটে সংবর্ধনায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সেখানে তিনিই একমাত্র বক্তা। এরপর এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাবেন। সেখান থেকে বাসায় যাবেন।

তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। তারপর যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ২৭ ডিসেম্বর ভোটার তালিকার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন।‌ এরপর হাদির কবর জিয়ারত করবেন ও পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট

সমাবেশে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক

গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের

হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়কে 'বানোয়াট' দাবি খেলাফত ছাত্র মজলিসের