হোম > রাজনীতি

'সরকারের ভেতরে ও বাহিরে ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে'

স্টাফ রিপোর্টার, বগুড়া

সরকারের ভেতরে ও বাহিরে ফ্যাসিবাদের দোসরেরা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান৷

শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের চকফরিদ এলাকায় একটি মিলনায়তনে শহর জামায়াতে রুকন শিক্ষা শিবিরে তিনি এই মন্তব্য করেন৷ এই সময় তিনি দ্রুত ফ্যাসিবাদের দোষরদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

জামায়াতে ইসলামী শীর্ষ এই নেতা আরো বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে অন্তত ২৮ লাখ কোটি পাচার হয়েছে। এই টাকাগুলো ফেরত আনার পাশাপাশি পাচারে জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে৷ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন ও পরে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। তা নাহলে যে দলই ক্ষমতায় আসুক তারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করবে৷

এছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে দ্রুত সময়ে তাদের বিচার কার্যকরের দাবি জানান রফিকুল ইসলাম খান৷ রুকন শিক্ষা শিবিরে বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমএস

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ—‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান’

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

হেফাজতের অধীনে কওমি দলগুলোর ঐক্য হলে স্বাগত জানাবে জামায়াত

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার আহ্বান সাইফুল হকের