হোম > রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ফুলের তোড়া পাঠালেন চীনা রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সঙ্গে একটি শুভেচ্ছাপত্রও পাঠিয়েছেন রাষ্ট্রদূত।

বুধবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

উল্লেখ্য, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত