হোম > রাজনীতি

তারেক রহমান ও তার পরিবারকে সমবেদনা জানাতে যাচ্ছেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

খালেদা জিয়ার দাফনের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাবেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দিন মঙ্গলবার গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রতিনিধি দল।

বুধবার মরহুমার জানাজাতেও জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা দিল্লির: রিজভী

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ

রোহিঙ্গা গণহত্যা রায়: যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিরোধীদলীয় নেতার কৃতজ্ঞতা

বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে হবে: রিজভী

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

মিরপুরে বাসে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও বাইক শোডাউন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা