হোম > রাজনীতি

ওসমান হাদির ওপর হামলায় নিন্দা জানালেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ঢাকা পল্টনে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

এই নৃশংস ঘটনায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের মুখোমুখি করার আহ্বান জানান।

তারেক রহমান ছাত্রদলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার ও বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে, যেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

গত রোববার শুরু হওয়া এই কর্মশালায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন