হোম > রাজনীতি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বৈঠক

স্টাফ রিপোর্টার

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সূত্রমতে, বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

এসআর

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

মাদরাসা শিক্ষায় সংস্কার চান ওলামা পরিষদের নেতারা

ছয় দফা না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ ছাড় দেবে না: গোলাম পরওয়ার