হোম > রাজনীতি

শুক্র ও শনিবার তারেক রহমানের যে কর্মসূচি

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন। দেশে গণসংবর্ধনা পান তিনি। এরপর চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল যান তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, লন্ডন থেকে দেশে আসা, দেশে এসে গণসংবর্ধান দীর্ঘ যাত্রায় ক্লান্ত তারেক রহমান। বিশ্রাস শেষে আগামীকাল শুক্রবার থেকে তিনি কর্মসূচি শুরু করবেন। প্রথমদিনে (শুক্রবার) জুমার নামাজের পর তারেক রহমান যাবেন রাজধানীর শেরেবাংলা নগরে। সেখানে তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। জিয়ার সমাধি থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরপর পরেরদিন শনিবার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর পরে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি সেখানে যাবেন।

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ