হোম > রাজনীতি

নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিচার চান রিজভী

স্টাফ রিপোর্টার

সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে বাসায় এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে কেউ বেআইনি কাজ করবে এটা বিএনপির কখনোই বরদাশত করবে না। নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় যারা জড়িত সরকার তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

রিজভী বলেন, যারা অপরাধী তাদের আইনিভাবে বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাসী নয়। সাবেক সিইসি'র সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এরকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে, আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না। কেন বেআইনি কাজ করার সুযোগ থাকবে।

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন অপচেষ্টার প্রতিবাদ জামায়াতের

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক