হোম > রাজনীতি

১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

স্পোর্টস রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনাকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইএমএফের চাপে ভ্যাটের হার ১৫ শতাংশ বাড়ানো হলে মূল্যস্ফীতি বেড়ে নতুন বছরে সাধারণ মানুষের সংসার খরচ আরোও বৃদ্ধি পাবে। এতে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধসহ ৬৫ টি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে যা সাধারণ মানুষ মেনে নিবে না।

মাওলানা মাদানী আইএমএফ-এর চাপে সাধারণ মানুষের উপর ভ্যাটের হার বৃদ্ধি না করে অন্য কোন উপায়ে খুঁজে বের করতে সরকারের প্রতি আহবান জানান।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি