হোম > রাজনীতি

যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল, পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর কাকরাইল এলাকায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের লাঠি চার্জে আহত অন্তত ১২ জন হয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালে ইডেন কলেজ শিক্ষার্থী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাহিনা জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব হতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে কাকরাইল এলাকায় পুলিশের লাঠি চার্জে আহত হন।

বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কাকরাইল মোড় আনজুমান টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,কাজী রুহুল আমিন (৪৫), সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য

জহুর লাল রায় (৩৫), সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অন্ত অবিন্দম (২৫), সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

ইমতিয়াজ আহমেদ রাফিন,(২৫) সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খিলগাঁও থানা শাখা।

রাসেল আহমেদ,(২৪) সদস্য,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শোয়েইব আহমেদ আসিফ (২৪), সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বেসরকারি সাত কলেজ এর সাংগঠনিক সম্পাদক।

সীমা দত্ত (৫২) নির্বাহী ফোরামের সদস্য, বাসদ ও মার্কসবাদী।

শাহিনুর আক্তার সুমি (২৮) সহ সভাপতি, ঢাকা নগর শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

ফাহিম আহমেদ চৌধুরী, (৩০) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

স্বাকাই ইসলাম,(২৫) কেন্দ্রীয় অর্থ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

রাকিব আহমেদ, সদস্য, ঢাকা নগর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

প্রিজম ফকির, সাধারণ সম্পাদক, ঢাকা নগর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’