হোম > রাজনীতি

বাংলাদেশকে পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ

রংপুরে আখতার হোসেন

স্টাফ রিপোর্টার, রংপুর

স্বৈরাচার শেখ হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশকে ভারতের কাছে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এ দেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত।

শনিবার রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় যুবসমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

আখতার বলেন, মানুষ মর্যাদার প্রশ্নে একাট্টা হয়েছে। সীমান্তে উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা রোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও সাহসী ভূমিকা রাখছে। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা ও অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তীরবর্তী অঞ্চলের চিত্র পাল্টে যাবে। একই সঙ্গে এই অঞ্চলের অর্থনীতিক জোনগুলো দৃশ্যমান করতে দ্রুত সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পীরগাছা উপজেলার ইউনিয়নের সোমনারায়ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের সঙ্গে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে: জুনায়েদ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: এমপি আদিব চৌধুরী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের