হোম > রাজনীতি

বাস্তবায়নের সুপারিশে কেন জুলাই সনদের প্রস্তাব নেই, প্রশ্ন সালাহউদ্দিনের

স্টাফ রিপোর্টার

ঐকমত্য কমিশনের সুপারিশে কেন জুলাই জাতীয় সনদের প্রস্তাব রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রশ্ন তোলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমার হাতে জুলাই জাতীয় সনদের যে বইটা দেখছেন, এখানে সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে। এখানে নোট অব ডিসেন্ট (আপত্তি) শুধু আমরা দেইনি, এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অব ডিসেন্ট দিয়েছে সেটা এভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে।

তিনি প্রশ্ন করেন, এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই জুলাই জাতীয় সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে? কিন্তু তারা (জাতীয় ঐক্যমত্য কমিশন) জুলাই জাতীয় সনদের পুস্তকের ডান পাশের সমস্ত মতামত বাদ দিয়ে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন।

তিনি বলেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার আছে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষমতা আরেকটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতা। এই দুইটা ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন বলেন, আমরা আশা করি, সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জুলাই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ।

জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রুপ পাবে এবং সংবিধান অন্তর্ভুক্ত হবে… এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকার এবং জাতীয় কমিশন এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন