হোম > রাজনীতি

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রত্যাশার নির্বাচন হবে না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনসংক্রান্ত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) এখনও জনআস্থা অর্জন করতে পারেনি। অথচ ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনা—এটি এখন ইসির প্রধান দায়িত্ব। এ বিষয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন হবে না। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে সমঝোতা গড়ে তুলতে হবে।

প্রার্থীদের জামানতের পরিমাণ ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর এ পরিবর্তনে নির্বাচনে টাকার প্রভাব আরও বাড়বে। তাই জামানত ও ব্যয়সীমা কমিয়ে আনা প্রয়োজন।

এ সময় তিনি সংসদ নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনে পেশিশক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধে সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনসংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম ও মীর রেজাউল আলম প্রমুখ।

এসআর

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা