হোম > রাজনীতি

নিবন্ধন পেতে ইসিতে আজাদী পার্টির আবেদন

আতিকুর রহমান নগরী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে ‘বই’ প্রতীকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ আজাদী পার্টি (বিএপি)।

বুধবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এ আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদনটি জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব আব্দুল মালেক ও যুগ্ম মহাসচিব মো. কামাল উদ্দিনসহ আরো অনেকে।

বিএপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এক নতুন সূর্য ওঠে। তৈরি হয় বৈষম্য দূরের পটভূমি। একইসঙ্গে দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলের ঐক্য হওয়ার সময় আসে। আর এসব কিছু মাথায় রেখে চলতি বছরের পয়লা মে রাজনীতিতে আবির্ভূত হয় ‘বাংলাদেশ আজাদী পার্টি’।

তিনি বলেন, এরই মধ্যে রাজধানীতে কিছু কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ আজাদী পার্টি’। ধীরে ধীরে দেশব্যাপী আমাদের কর্মকাণ্ড চালানো হবে। সব শ্রেণি-পেশার মানুষ আমাদের ডাকে সাড়া দেবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধন পেতে ‘বই’ প্রতীক চেয়ে আমরা ইসিতে আবেদন করেছি। যাচাই-বাছাইয়ে একই প্রতীকে আমরা নিবন্ধন পাবো বলে আমরা আশাবাদী।

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তায় নেজামে ইসলাম পার্টির নিন্দা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক