হোম > রাজনীতি

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা

খুলনা ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য খুলনা ছেড়েছেন।

গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় রাত্রী যাপন শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিকে তারা খুলনা ত্যাগ করেন। বুধবার সন্ধ্যায় খুলনা এসে সার্কিট হাউজে ও হোটেল সিটি ইনে রাত্রী যাপন করেন এনসিপির নেতারা।

নেতাদের মধ্যে রয়েছেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপি নেতাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে পার্টির খুলনার মুখ্য সংগঠক আহম্মদ হামিম রাহাত বলেন, তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখবেন।

এনসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’