হোম > রাজনীতি

বেগম জিয়াকে তীলে তীলে নিঃশেষের চেষ্টা করা হয়েছে: দুদু

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। একদিনে তিনি এত অসুস্থ হননি।

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সুস্থ ও রক্ষা করা গেলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব। চারিদিকে শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে কেউ পরাধিন রাখাতে পারবে না।

চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। কিন্তু এখনও মানুষ আমাদের জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না? বাংলাদেশের বর্তমান অবস্থায় নির্বাচন খুব জরুরি। আগে আমরা নির্বাচন চাইলে বলত, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 

যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করছে। আবার কিছু মানুষ দুশ্চিন্তা করছে কি হচ্ছে বেগম খালেদা জিয়ার। অপর একটা দুষ্ট চক্রান্তকারী আছে, যারা ধর্মের যারা রাজনীতি করে। তারা ছড়াচ্ছে তার ছেলে তারেক রহমান কেন আসে না? একমাত্র সন্তান কেন মায়ের পাশে থাকতেছে না?  এরা হচ্ছে সেই দুষ্ট প্রতিবেশির মতো, যারা শোনে কম বোঝে বেশি আবার প্রচার করে তার চেয়েও বেশি।

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা