হোম > রাজনীতি

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এই বিক্ষোভ হবে।

সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এতথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিশেষ অতিথি থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে

সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট