হোম > রাজনীতি

ঢাকার সড়কে বিএনপি নেতাকর্মীদের ভিড়

আতিকুর রহমান নগরী

বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা তিনদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলো তুলনামূলক ফাঁকা।

তবে ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সংবধর্নাস্থলে এসে উপস্থিত হচ্ছেন।

বনানী থেকে এয়ারপোর্টমুখী রাস্তা যান চলাচলের জন্য ফাঁকা রাখা হয়েছে। তবে এয়ারপোর্ট থেকে বনানীমুখী রাস্তায় যানজট রয়েছে। খবর বিবিসি বাংলার।

সকাল পৌনে নয়টার দিকে বিমানবন্দর এলাকা বেশ ফাঁকা দেখা যাচ্ছে। লোকাল বাস চলাচল করছিল। তবে দূরপাল্লার বাস সড়কটিতে কম দেখা গেছে।

এসময় বিএনপি নেতাকর্মীদের বাসে করে আসতে দেখা গেছে। দলে দলে মিছিল নিয়েও আসতে দেখা গেছে।

তবে মহাখালীর দিকে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। বিজয়সরণীতে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের যেতে দেওয়া হচ্ছে।

রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

কুড়িল থেকে নেতা-কর্মীরা পায়ে হেটে মূল মঞ্চের দিকে যাচ্ছেন। কুড়িল ফ্লাইওভারে সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। নিচে মূল সড়কেও সেনাসদস্যদের দেখা যাচ্ছে।

সড়কের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ডকুমেন্টারি দেখানো হচ্ছে। পাশাপাশি মঞ্চ থেকে তারেক রহমানের ফ্লাইটের সর্বশেষ অবস্থানও ঘোষণা করতে দেখা গেছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা