হোম > রাজনীতি

হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

আতিকুর রহমান নগরী

ওসমান হাদিকে ঢামেকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে গিয়ে তোপের মুখে পড়েন তিনি।

শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার দিকে তেড়ে যান তারা।

ঢামেক হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

সরেজমিনে দেখা যায়, স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেন হাদির সমর্থকরা। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: দুলু

হাত-পায়ে ধরে বলব সঠিক পথে আসুন, পরে ঘাড় ধরতেও হাত কাঁপবে না: মামুনুল হক

সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রাজপথে তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম