হোম > রাজনীতি

সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ

ঢাবি সংবাদদাতা

ছবি: আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বোরবার বেলা পৌনে ৪টা নাগাদ সাম্য হত্যার বিচার চেয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই,’ ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ প্রভৃতি স্লোগান দেন।

এর আগে বেলা ১১টার দিকে সাম্য হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পরে দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি