হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদকে ১৭০ নেতার চিঠি

স্টাফ রিপোর্টার

জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ১৭০ কেন্দ্রীয় নেতা।

জোটে আপত্তি জানিয়ে ৩০ নেতার চিঠির বিষয়টি প্রকাশের কথা না থাকলেও তা প্রকাশ করায় তাদের অভ্যন্তরে মতবিরোধ তৈরি হয়। এরপর পাল্টা স্বাক্ষর নেওয়া শুরু করেন জামায়াতের সঙ্গে জোটের পক্ষে থাকা নেতারা। তাদের সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

শনিবার গুরুত্বপূর্ণ এ নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি ও নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার আলোকে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরা হয় চিঠিতে।

সম্মতি দেওয়া নেতারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, আপনার (নাহিদ) দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরো সুদৃঢ় করবে। এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ও যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’

এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, কৈলাশ চন্দ্র রবিদাস প্রমুখ এ চিঠি দেন।

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা

হাসিনার আমলে ১৭ বছর ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করতে দেয়নি: রিজভী

হাসিনার কাছে যা জানতে চাইলেন রিজভী

ছাত্রশিবির করে কী পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলতে দেওয়া যাবে না

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে