হোম > রাজনীতি

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, জানা গেল পাত্রীর পরিচয়

আতিকুর রহমান নগরী

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরানো হয়েছে।

ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। তিনি বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যও।

ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, পারিবারিকভাবেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

রাজধানীতে ফ্যাসিস্ট এমপি ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জামায়াতের উদ্বেগ

মন্ত্রী-এমপিদের সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত মানবো না: বিরোধীদলীয় নেতা

প্লট-শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়ে সরকারি বাসা নেওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা