হোম > রাজনীতি

ইরানে ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা জমিয়তের

স্টাফ রিপোর্টার

ইরানের ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে দলটি জানিয়েছে, এই হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন নয়, বরং তা গোটা মুসলিম উম্মাহর উপর আঘাত।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় মুসলিম বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস