হোম > রাজনীতি

নির্বাচন বানচালের বিষয়ে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

স্টাফ রিপোর্টার

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে।

এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

এসময় দলের নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বানও জানান গয়েশ্বর। বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি।

দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন।এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন বলেও জানান তিনি।

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার