হোম > রাজনীতি

বিজয় মাসকে স্বাগত জানিয়ে এনসিপির বিজয় রিকশা র‍্যালি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদ-বিরোধী ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৩ আসন -এর উদ্যোগে এক জমকালো ‘বিজয় রিকশা র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ০৩টায় এই ব্যতিক্রমী র‍্যালিটি সম্পন্ন হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন-এর নেতৃত্বে র‍্যালিটি শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। র‍্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঢাকা ১৩ আসন থেকে এনসিপির জাতীয় সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আকরাম হোসাইন বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর, আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। আজকের এই 'বিজয় রিকশা র‍্যালি’ কেবল বিজয় উদযাপন নয়, বরং এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, বর্তমানে দেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির একত্রিত হওয়া জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।’

জাতীয় নাগরিক পার্টি (ঢাকা মহানগর উত্তর) এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী-পেশার ছাত্র-জনতার প্রতি জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন