হোম > রাজনীতি

সংসদেই হবে সংস্কার, নির্বাচনকে ঘোলাটে করবেন না: আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সংসদেই হতে হবে। তাই এখন সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করা উচিত নয়।

শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি এলাকার জিমনেসিয়াম মাঠে একুশে ফেব্রুয়ারি বইমেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে। বিএনপির পক্ষ থেকে ৩১টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা নির্বাচনের পর সংসদে আলোচনা ও বাস্তবায়ন করা হবে। তাই দ্রুত নির্বাচন দিন, যাতে পরবর্তী সংসদে এসব সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।

আমির খসরু আরও বলেন, রাজনীতিতে সহনশীলতা ও সম্মানবোধ থাকতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে, উচ্ছৃঙ্খলতা চলবে না। শুধু সংস্কার দিয়ে রাজনীতি বদলানো যাবে না, বরং রাজনৈতিক সংস্কৃতিই বদলাতে হবে। যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সহনশীলতা, পারস্পরিক সম্মানবোধ এবং ন্যায়বিচার থাকবে।’

এমএস

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান