হোম > রাজনীতি

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বক্তব্য একই সাথে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। বিলম্ব হলেও বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি আমাদের জন্য আনন্দদায়ক। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নতুন করে সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ের প্রাপ্ত নতুন বাংলাদেশে, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হয় নাই।

প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিলো। অথচ একই দিনে জুলাই সনদের ভিত্তি এবং জাতীয় নির্বাচনের প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব দিতে চায় অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে। সংস্কার প্রশ্নের মুখে এবং সংকটে জর্জরিত হলো।

বৃহস্পতিবার সন্ধা ৬ টায় জাগপা’র নীতিনির্ধারকদের সাথে জরুরি বৈঠক এবং রাত ৮ টায় আন্দোলনরত ৮ দলের সাথে বৈঠকের পর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া এবং প্রয়োজনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে রাশেদ প্রধান জানান।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন