হোম > রাজনীতি

এবার নারীদের জন্য ‘নতুন আন্দোলন’ গড়ে তুলবেন সামান্তা

আতিকুর রহমান নগরী

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

‘নারীদের একত্রিত হওয়ার জায়গা তৈরির আন্দোলন গড়ে তুলবো শীঘ্রই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

‘আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন’ শিরোনামে পোস্টে সামান্তা শারমিন লেখেন— ‘জীবনে প্রথম মা- বোন, বাবুদের সাথে জামাতে নামাজ আদায়ের অভিজ্ঞতা হলো। জুম্মার দিনে এই সুযোগ হওয়া সৌভাগ্য! শুনতে পেলাম মধুরতম শব্দ মসজিদে শিশুদের হাসি।’

এনসিপির এই নেত্রী আরও লেখেন—প্রতিটি মসজিদে নারীদের নামাজ পড়ার, একত্রিত হওয়ার (হবার) জায়গা তৈরির আন্দোলন গড়ে তুলবো শীঘ্রই।

এদিন জুলাই পদযাত্রায় অংশ নিয়ে ঠাকুরগাঁও মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পোস্ট করেন সামান্তা শারমিন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস