হোম > রাজনীতি

ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। রাজনীতিতে মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্নতার মাঝেও অপরের মতকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ-অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, এদেশের মানুষ জানে, গন-অধিকার পরিষদ, ছাত্রদের মৌলিক অধিকার আদায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। আমির খসরু মাহমুদ চৌধুরী , নুরুল হক নূর ও আমি গোলাম পরওয়ার একসাথে একই জেলে ছিলাম। জনগণের ভোটের মধ্যে দিয়ে একটা নির্বাচিত হয়ে আসলে সবাই সবার অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা বিশ্বয়ের সাথে লক্ষ করলাম যে একটা ফ্যাসিবাদীমুক্ত সমাজে নুরের উপর অমানবিক হামলা করা হয়েছে ।

দেশি-বিদেশি পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার আদায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ নেই।আমরা দেশের স্বার্থে সবাই  এক।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা