হোম > রাজনীতি

ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

আতিকুর রহমান নগরী

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শুক্রবার বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে তাদের বিবাহ সম্পন্ন হয়।

দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।

সামান্তা লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিকের এই আয়োজনের অংশ হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনটির মিডিয়া সেলের সহ–সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ