হোম > রাজনীতি

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিপ্লবী পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। পাকিস্তানে, গাজায় আর আরাকানে হামলা- একই সূত্রে গাঁথা।

বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির -জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও।

যুগ্ম সদস্য সচিব গালিব এহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়ে পল্টন মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন