হোম > রাজনীতি

আসনের জন্য এনসিপি কারো সঙ্গে সমঝোতা করবে না: নাহিদ

স্টাফ রিপোর্টার

ক্ষমতা বা আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো কারো সঙ্গে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবো না।

এনসিপির এই নেতা বলেন, আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ, তার যেই নীতি, তার যেই লক্ষ্য, তাতে অটুট থাকবে৷

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এনসিপি সংসদে লোক পাঠানোর কাজ করছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, প্রার্থী হওয়ার জন্য ১ হাজার ৪৮৪ জন এনসিপি মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল অর্থাৎ রোব ও সোমবার আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাক্ষাৎকার চলবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক