হোম > রাজনীতি

যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে : আমীর খসরু

স্টাফ রিপোর্টার

যারা নির্বাচনে অংশ নিতে চায় না তারা শেখ হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনও রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে। যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক।

যে সব সংস্কারে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে মত দেন আমীর খসরু।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত