হোম > রাজনীতি

আ.লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য “লকডাউন” ডেকেছে: রিজভী

স্টাফ রিপোর্টার

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য “লকডাউন” নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য “লকডাউন” নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুই-তিন দিন ধরে দেখছি।

রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, আর্থিক প্রতিষ্ঠানে করে—সেই সমস্ত প্রতিষ্ঠানের কোষাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়েছেন, ২ টাকা খরচ করেছেন, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছেন। আজকে এটা প্রমাণিত।

তিনি বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তাভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সরকার “লকডাউন” দেয় করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে—যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চায় ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু