হোম > রাজনীতি

মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন দিল বিএনপি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ছবি : আমার দেশ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জোটসঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পরিবর্তে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব।

এর আগে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণখেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

এ কারণে শাহে আলমকে মনোনয়ন দেওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আমার দেশকে জানান, মনোনয়ন পাওয়ার ঘটনা সঠিক। আজ সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়