হোম > রাজনীতি

প্রার্থীকে গুলি করা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ।

সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, হামলার বিষয়ে আগেই নিরাপত্তাহীনতার কথা প্রকাশ্যে জানানোর পরও রাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।

রাজধানী থেকে গ্রাম পর্যন্ত যেসব এলাকায় অবৈধ অস্ত্রধারীরা অবস্থান করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক

অনভিজ্ঞতায় ভুগছে জামায়াতে ইসলামী

আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

জাতীয় সংগীতের সময় বসে থাকার ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোমানী হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রশিবিরের

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে