হোম > রাজনীতি

মির্জাপুরে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঁশতৈল নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।

এরপর গত ৭ অক্টোবর টাঙ্গাইল আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাছিমা বেগম। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার লাভলুকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা