হোম > রাজনীতি

এনজিও স্টাইলে সরকার চালালে বেশিদূর যাবে না: ড. মঈন

অর্থনৈতিক রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আপনি এনজিও বা করপোরেট স্টাইলে সরকার চালালে সেটি বেশিদূর যাবে না। আপনি যদি সরকারকে করপোরেট হিসেবে দেখেন, সেটি এক বিষয়। আর এনজিও হিসেবে দেখলে আরেক বিষয়। করপোরেট পলিসি আর আর এনজিও পলিসি দুইটা পুরোটাই আলাদা।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রো ইকোনমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।

ড. মঈন বলেন, সবাই বলে কর-জিডিপি অনুপাত বিশ্বে সবচেয়ে কম। আমি এতে উদ্বিগ্ন না। এটার বেশিরভাগই অবদান শিল্পগুলোর। বাংলাদেশের সত্যিটা হলো অধিকাংশ মানুষই ট্যাক্স দিতে ক্যাপেবল না।

তিনি বলেন, বাংলাদেশের সঠিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয় না। যখন পণ্যের দাম বাড়ে, তারা কমার তথ্য দেয়। দেশের মানুষের ৬০ থেকে ৭০ ভাগ ব্যয় খাদ্য আর বাড়িভাড়ায় চলে যায়, সেটিও সঠিকভাবে আসে না।

এ নেতার মতে, বাংলাদেশ আমদানি নির্ভর দেশ। যখনই টাকার মান কমে যায়, তখনই আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে।

জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে অপদস্থ করা হয়েছে জানিয়ে ড. মঈন আরো বলেন, জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল। সদ্য শেষ হওয়া অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ, আমরা মনে করি না এটি সঠিক তথ্য।

বিএনপি সংস্কারের পক্ষে এমন যুক্তি দিয়ে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে প্রচার চালানো হয় বিএনপি একমাত্র দল যারা সংস্কারের বিরোধিতা করছে। কিন্তু আমরাই ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছি। আমাদের সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল আজ থেকে দুই বছর আগে।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’